দেশব্যাপী রচনা প্রতিযোগিতায় শীর্ষ শতকে লালমোহন হা-মীমের দুই শিক্ষার্থী
মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ শিরোনামে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় সারাদেশে শীর্ষ ১০০ জনের মধ্যে লালমোহন হা-মীম রেসি. স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরা হলো- বুশরা ও সৈয়দ মাহাতাব হোসেন। মোট ১ লাখ ৫১ হাজার ৫১৬ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতি উপজেলা থেকে প্রতিযোগিতা সম্পন্ন করে জেলা ও বিভাগীয় পর্যায়ে পাঠানো হয়। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা থেকে ৬ জন সেরা নির্বাচন করে বিভাগীয় প্রতিযোগিতায় পাঠানো হয়। লিখিত রচনা মূল্যায়ন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক এবং শিশু সাহিত্যিক আনজির লিটন। তাদের মূল্যায়নের ভিত্তিতে বরিশাল বিভাগের সেরাদের নিয়ে গত ২৮ নভেম্বর আবারো অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভাগীয় প্রতিযোগিতায় বরিশাল বিভাগে সেরা ৩ জন নির্বাচিত করা হয়। তাদের মধ্যে লালমোহন হা-মীম রেসি. স্কুল অ্যান্ড কলেজের বুশরা ও সৈয়দ মাহাতাব হোসেন। একই বিদ্যালয় থেকে দুজন উত্তীর্ণ হওয়ার রেকর্ডও করেছে লালমোহন হা-মীম রেসি. স্কুল অ্যান্ড কলেজ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান