ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাপনী উৎসব শুরু


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৭-১২-২০২১ বিকাল ৫:৩৫
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সময়ের বেড়াজালে ছিলাম মোরা বন্দি, আজ এই শুভক্ষণে করেছি মোদের সন্ধি’ স্লোগানকে সামনে রেখে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (সন্ধি-১৩) শিক্ষার্থীদের ৩ দিনব্যাপী ‘শিক্ষা সমাপনী উৎসব (কেন্দ্রীয় র‌্যাগ ডে) মঙ্গলবার (৭ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এআরএম সোলাইমান দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে ৩ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। এরপর শিক্ষা সমাপনী অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক কিশোর দেবের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা পুরো ক্যম্পাস প্রদক্ষিণ করে।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 
তিন দিনব্যাপী উৎসবের প্রথম দিন ৭ ডিসেম্বর আনন্দ শোভাযাত্রা, রং খেলা, ফটো সেশন, ফানুস ওড়ানো ও আতশবাজি এবং ৮ ডিসেম্বর বৃক্ষরোপণ ও সকল বিভাগের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ৯ ডিসেম্বর কনসার্টের আয়োজন করা হয়। র‌্যাগ ডে উপলক্ষে শিক্ষার্থীরা সারাদিনই রং খেলা ও হৈ-হুল্লোড়ে মেতে থাকেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার