স্বর্ণ ব্যবসায়ীকে মেরে উধাও সেলসম্যান
সাতকানিয়ার এক সহজসরল স্বর্ণাকারের দোকান থেকে ৩৮ভরি স্বর্ণও নগদ টাকা নিয়ে উধাও হলেন মালিকের বন্ধু অবশ্যই যিনি কাজ করতেন একই দোকানে সেলসম্যান হিসাবে। আজ ৮ই ডিসেম্বর (বুধবার) সাতকানিয়া থানায় মালিক স্বর্ণকার দোলন ধর বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন তার দোকানে সেলসম্যানের কাজ করা বন্ধু গোপনধরের বিরুদ্ধে।
জানাযায়,সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের দোলন ধর কক্সবাজার শহরের বড়বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি দোকান নিয় স্বর্ণকারের কাজ করে আসছেন, কিন্তু তার কাছে সেলসম্যান হিসেবে কাজে যোগ দেন সাতকানিয়ার ছদাহার ২নং ওয়ার্ডের বণিক পাড়ার দিলীপ ধরের ছেলে গোপন ধর, ব্যবসায়িক লেনদেনের কারণে ক্যাশটাকা ছিলো গোপন ধরের হাতে গচ্ছিত , বিক্রয়ের উদ্দ্যেশ্যে নেয়া ৩৮ভরি স্বর্ণাংলংকার নিয়ে আর ফিরে আসেনি।
পরে মালিক দোলন ধরের নাম্বারও আর রিসিভ করেননি।দোলন ধর বলেন, আমার বিক্রয়কর্মি গোপন ধর তার ভাই প্রণব ধর,পার্থধর ও তার স্ত্রী জয়া ধরের যোগসাজশে আমার স্বর্ণও ক্যাশ টাকা নিয়ে পালিয়ে গেলো তাই আমি আজকে তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি তাকে গ্রেফতারপূর্বক তদন্ত করে আমার অলংকার ফেরত চাই নতুবা আমার পথে বসা ছাড়া আর কোন উপায় থাকবেনা।এদিকে অভিযোগের বিষয়ে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন,হ্যাঁ আমরা এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত করেই অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে অভিযুক্ত গোপন ধরের বাড়িতে গিয়েও কারো সাক্ষাৎ মিলেনি তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি,কিন্তু স্থানীয় ইউপি সদস্য আহমদ কবির ঘটনার বিষয়ে শুনছেন বলেও গনমাধ্যমকে জানান।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন