পুলিশ ভেরিফিকেশন করতে মিষ্টি ও ফুল নিয়ে চাকরী প্রার্থীদের বাড়িতে ওসি ফুলছড়ি
পুলিশে চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন করতে মিষ্টি এবং ফুল নিয়ে তাদের বাড়িতে হাজির হচ্ছেন ফুলছড়ি থানার ওসি। আর তা দেখে রীতিমতো অবাক হচ্ছেন চাকরি প্রার্থীরা।
সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় ফুলছড়ি উপজেলার ৭ জনকে বাছাই করা হয়। এখন তাদের পুলিশ ভেরিফিকেশন চলছে। আর ভেরিফিকেশন করতে তাদের বাড়িতে মিষ্টি ও ফুল নিয়ে হাজির হচ্ছেন ফুলছড়ি থানার ওসিসহ পুলিশ সদস্যরা।
গতকাল মঙ্গলবার ফুলছড়ি উপজেলার মধ্য উড়িয়া গ্রামের শাহ জাহান, আকরাম কঞ্চিপাড়ার শাপলা পারভিনসহ সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় বাছাইকৃত ৭ জনের বাড়িতে তথ্য ভেরিফিকেশন করতে যান ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলীসহ আরও কয়েকজন পুলিশ সদস্য। বাড়িতে পৌঁছেই তারা তাদের হাতে মিষ্টির কার্টুন ও ফুলের তোড়া তুলে দেন। শীঘ্রই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেতে যাচ্ছেন তারা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহ জাহান বলেন, আমি দরিদ্র পরিবারের সন্তান, বিনা টাকায় চাকুরী হলো। আমার ভীতি ছিল পুলিশ ভেরিফিকেশন নিয়ে। আমার ধারণা পাল্টে গেল। আমি ভাবতেও পারিনি মিষ্টি আর ফুল নিয়ে ওসি স্যার আমার বাড়িতে ভেরিফিকেশন করতে আসবেন। পুলিশের এমন ব্যবহারে সন্তোষ প্রকাশ করেছেন শাহ জাহানের বাবা আবুল কালাম।
শাহ জাহানের মতো আকরাম ও শাপলা পারভিনের বাড়িতেও যান পুলিশ সদস্যরা। তারাও পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদেরকেও মিষ্টি ও ফুল উপহার দেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী বলেন, পুলিশ সুপার স্যার নির্দেশ দিয়েছেন, ভেরিফিকেশন প্রক্রিয়ায় কারও যেন বিড়ম্বনায় পড়তে না হয়। চাকরি প্রার্থীরা যেন বিষয়টাকে খুব ঝামেলার কাজ মনে না করেন, সে ধারণা থেকেই আমি তাদের বাড়িতে ফুল নিয়ে হাজির হয়েছি। তিনি বলেন, পুলিশিং ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। পুলিশের প্রতি মানুষের নেতিবাচক ধারণা থেকে আমরা বের হয়ে এসে পুলিশ ক্রমেই জনগণের বন্ধু হয়ে ওঠছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied