ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

১২ ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ফাইভ জি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১২-২০২১ দুপুর ১২:৩১

আগামী ১২ ডিসেম্বর দেশে ফাইভ জি প্রযুক্তির পরীক্ষামূলক সেবা কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বুধবার (৮ ডিসেম্বর) রাতে রাজধানীর ফারস হোটেলে প্রথম বাংলাদেশি হিসেবে প্রফেসর ড. সাইফুর রহমান দ্যা ইনস্টিটিউট অফ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং-এর (আইইইই) প্রেসিডেন্ট এবং প্রফেসর ড. সেলিয়া শাহনাজ আইইইই ওমেন ইন ইঞ্জিনিয়ারিং কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় আইইইই বাংলাদেশ সেকশন কর্তৃক আয়োজিত মেম্বার্স অ্যাপ্রিশিয়েশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের প্রকৌশলীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পরিচালনা করছে। আমাদের তরুণদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশ রোবট উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশে পরিণত হবে। আগামী ১২ ডিসেম্বর আমরা ফাইভ জি প্রযুক্তির পরীক্ষামূলক সেবা কার্যক্রম উদ্বোধন করবো যে কৃতিত্ব এতোদিন শুধু উন্নত বিশ্বের ৬৭ টি দেশের ছিল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার প্রফেসর ড. মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- বুয়েটের উপাচার্য প্রফেসর ড. সত্যপ্রসাদ মজুমদার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) প্রাক্তন প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, স্পেক্ট্রাম কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফোরকান বিন কাসেম। 

জামান / জামান

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন

এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের

এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও

ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন

জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস

অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?

জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়

চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?

উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’