লালমোহনে জয়িতা সংবর্ধনা পেলেন ৫ নারী
ভোলার লালমোহনে জয়িতা সংবর্ধনা পেয়েছেন পাঁচ নারী। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' কার্যক্রমের আওতায় বিভিন্ন পর্যায়ে সফলতা অর্জনকারী পাঁচ নারীকে এ সংবর্ধনা দেয়া হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জয়িতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ।
সম্মাননা অর্জনকারী পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শাহিনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আকলিমা বেগম, সফল জননী নারী সুরমা বেগম, নির্যাতনের বির্ভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী কহিনূর বেগম ও সমাজ উন্নয়ন অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে মাসুমা বেগমকে জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মজিদ শাহ, প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তার প্রমুখ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied