ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সালথায় মডেল মসজিদ নির্মাণে অনিয়ম


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১২-৬-২০২১ দুপুর ৩:১১

মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৫০টি মধ্যে ফরিদপুরের সালথা উপজেলা সদরে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উদ্বোধনের আগেই মসজিদ ভবনের ফ্লোরে থাকা টাইলস ফেটে-উঠে যাওয়ায় ও পিলার এবং দেয়াল বা‍ঁকা হওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয়া কয়েকজন অতিথি। মসজিদ নির্মাণে অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

 



প্রকল্প সূত্রে জানা গেছে, সারাদেশে প্রতিটি জেলা সদর ও উপজেলা পর্যায়ে একটি করে একই ডিজাইনের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রকল্প এটি। সারাদেশের মতো সালথা উপজেলা পরিষদের পাশে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদের তিনতলা ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। এস রহমান অ্যাসোসিয়েশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করে।

স্থানীয় মুসল্লিদের অভিযোগ, এই মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু থেকেই নানারকম অনিয়ম দেখা গেছে। এখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঢালাই কাজে মোটা ডোমার বালু ব্যবহারের পরিবর্তে লোকাল বালু, নিম্নমানের পাথর ও ইট ব্যবহার করা হয়েছে। মার্বেল পাথরের টাইলস লাগানোর কথা থাকলেও নিম্নমানের চায়না টাইলস এনে লাগানো হয়েছে। তাছাড়া দক্ষ মিস্ত্রি দিয়ে নির্মাণকাজ করা হয়নি। তাই উদ্বোধনের আগেই ফ্লোরের বিভিন্ন স্থানের টাইলসগুলো উঠে যাচ্ছে ও ফেটে চৌচির হচ্ছে। ভবনের কয়েকটি পিলার ও দেয়াল বা‍ঁকা হয়ে রয়েছে, যা উদ্বোধন অনুষ্ঠানে আশা অথিতিরা দেখে ক্ষোভ প্রকাশ করেন।

সালথার উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, মডেল মসজিদ নির্মাণ প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। সেই প্রকল্প নিয়ে অনিয়ম মেনে নেয়া যায় না। প্রধানমন্ত্রীও মেনে নেবেন না। আমরা নির্মাণকাজটি ঘুরে দেখলাম। নিয়মমাফিক কাজটি করা হয়নি। কাজে ব্যাপক অনিয়ম চোখে পড়েছে, যে কারণে উদ্বোধনের আগেই নিম্নমানের টাইলসগুলো ফেটে যাচ্ছে। প্রায় প্রতিটি টাইলসই ফেটে চৌচির হয়ে গেছে। ফ্লোর ও দেয়ালের বিভিন্ন স্থানে লাগানো টাইলস ধরলেই হাতের সাথে উঠে আসছে। পিলারগুলো ও দেয়াল বা‍ঁকা হয়ে আছে। সাড়ে ১২ কোটি টাকার কাজে এত অনিয়ম আসলেই মেনে নেয়া যায় না। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।

 



উপজেলা ইসলামিক ফাউন্ডিশনের সমন্বয়কারী মামুদল হাসান বলেন, মসজিদ নির্মাণকাজে ব্যাপক অনিয়ম হয়েছে। ধর্মীয় কাজ হওয়া সত্বেও মসজিদের কাজে ব্যবহৃত সব মালামালই নিম্নমানের, যে কারণে দেয়ালে হাত রাখলেও পলেস্তারা ও চুন হাতের সাথে উঠে আসে। উদ্বোধন অনুষ্ঠানে আসা সকলেই মসজিদ নির্মাণকাজের খারাপ দৃশ্য নিজ চোখে দেখে গেছেন।

ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আশরাফ আলী বলেন, মসজিদ নির্মাণকাজে কিছু অনিয়ম আমরা দেখেছি। ঠিকাদার এসব ঠিক করে দিতে চেয়েছেন।

কাজে অনিয়মের ঘটনার সত্যতা নিশ্চিত করে এ কাজের ঠিকাদার আতিকুর রহমান বলেন, উদ্বোধন করা হবে বলে তাড়াহুড়ো করে দ্রুত কাজ শেষ করতে হয়েছে। এজন্য অনেক কাজই সঠিক বা শিডিউল মত করা সম্ভব হয়নি। তিনি বলেন, তবে এখনো সময় আছে। আমি সব অসংগতি দূর করে দেব।  

গণপূর্ত বিভাগের নির্মাণকাজের তদারককারী দায়িত্বপ্রাপ্ত (ইঞ্জিনিয়ার) এসও রাহাত জানান, মসজিদের কাজ সঠিকভাবে করা হয়েছে, কোথাও কোনো ত্রুটি নেই। 

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ