ভুলে ভরা নিউজ প্রচার করায় ক্ষেপেছেন মিল মালিক মনির : প্রতিবাদে সংবাদ সন্মেলন
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ৪টি জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মৃধা মনিরুজ্জামান মনিরকে জড়িয়ে এবং তার মরহুম পিতার চাকরিজীবনের কর্মময় চরিত্র হননের উদ্দেশ্যে গত ৮ জুন একটি বহুল প্রচারিত দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে নির্বাহী পরিচালক তার ছোট ভাই মৃধা বদিউজ্জামান বাবলু।
শনিবার দুপুর সাড়ে ১২টায় কামারখালী কহিনুর পেট্রোল পাম্পসংলগ্ন হাইওয়ে বেস্টু রেস্টুরেন্টে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। বক্তেব্যে তিনি দাবি করেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৃধা মনিরুজ্জামান মনির ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে মিত্থা সংবাদ প্রকাশ করা হয়েছে। তিনি সংবাদটি মনগড়া দাবি করে প্রকৃত তথ্য উপস্থিত সংবাদকর্মীদের সামনে তুলে ধরেন।
এ সময় কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ বলেন, মৃধা মনিরুজ্জামান মনির কামারখালী এলাকায় একাধিক জুট মিল তৈরি করে এলাকার অনেক মানুষের আয়ের পথ সৃষ্টি করেছেন। দীর্ঘদিন ধরে আমরা তাকে ও তার পরিবারকে দেখছি, কখনো কোনো ধরনের চাতুরিপনা দেখিনি।
মধুখালী উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. রোকনুজ্জামান মৃধা দাবি করেন, মৃধা মনিরুজ্জামান মনিরের পিতা স্কুলে শিক্ষকতা করতেন অথচ ওই সংবাদে তাকে দপ্তরি উল্লেখ করা হয়েছে, যা দুঃখজনকই নয়; শিক্ষক সমাজের জন্য চরম অপমানেরও বটে। একজন সভ্য মানুষের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করা যায় না ।
আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন ও বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. সালাম মণ্ডল ও মৃধা কবিরুজ্জামান তাদের বক্তব্যে বলেন, একজন ব্যবসায়ী ও তার আদর্শ শিক্ষক বাবাকে জড়িয়ে এমন মানহানিকর সংবাদ প্রকাশ খুবই দুঃখজনক।
উল্লেখ্য, বেশ কদিন যাবৎ দাহ-মাশি জুটমিলের পাটনার মনিরুজ্জামান মনির ও নোমান চৌধুরীর মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব চলছে। এরই ধারাবাহিকতায় বেশকিছু নিউজ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়েছে।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি