জুড়ীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা
মৌলভীবাজার জেলার জুড়ীতে প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ সংস্থা সমাই-এর আয়োজনে নবনির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য মো. পারভেজ আহমেদের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ।
সংবর্ধিত অতিথিরা হলেন- ৬নং সাগরনাল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূর মাস্টার, ৩নং পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী, ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, ২নং পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুহেল, ৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যারিস্টার আব্দুর রহমান, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুস শহিদ, হোসেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, সাংবাদিক ও নবনির্বাচিত ইউপি সদস্য জাকির হোসেন মনির, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সিলেট বিডি নিউজ ২৪ লাইভের প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম, জুড়ী মানবিক সোসাইটির সভাপতি ছাত্রনেতা এম কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. নাজমুল ইসলাম জুয়েল।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- উপদেষ্টা মো. আব্দুস শহীদ আব্দুল্লাহ্, মো. মক্তদির আলী, মো. আব্দুস সালাম, মো. আজমল আলী, নাজমুল খান, অর্থ সম্পাদক মো. গিয়াস আহমেদ, প্রচার সম্পাদক মো. আবুল হোসাইন, সহ-প্রচার সম্পাদক মো. সোহাগ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. ফয়াজ আহমেদ।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied