ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কেয়ার বাংলাদেশের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১০-১২-২০২১ দুপুর ৪:৩৭
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে প্রহরী প্রকল্প, কেয়ার বাংলাদেশ নামে একটি সংগঠন। র‍্যালিটি কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। 
 
এ সময় নারীদের হাতে সচেতনতামূলক বিভিন্ন ফেসটুন দেখা যায়। একজন প্রকৃত পুরুষ নারীকে কখনো আঘাত নয়, সম্মান করে। ঘরের কাজে অংশগ্রণ করি, সহিংসতামুক্ত পরিবার গড়ি, স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করি, সুখী সমৃদ্ধ জীবন গড়ি। স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করলে, উপযুক্ত মর্যাদা দিলে দাম্পত্য সম্পর্ক দৃঢ় হয় ইত্যাদি।
 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কাউসার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কেয়ার বাংলাদেশের কমিউনিটি ফ্যাসিলিটেটর আজহারুল ইসলাম। ‍এছাড়া কোনাবাড়ী থানা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর, ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশনারা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
 
কেয়ার বাংলাদেশ কমিউনিটি ফ্যাসিলিটেটর আজহারুল ইসলাম বলেন, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ১৬ দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়েছে, আজকেই ছিল শেষ দিন। এর আগে গত ৫ ডিসেম্বর মহানগরীর কাশিমপুর সারদাগঞ্জ ৪নং ওয়ার্ডে, ৬ ডিসেম্বর ৪৭নং ওয়ার্ডে গাজীপুরা এবং টঙ্গীর মরকুন এলাকায় র‍্যালি ও আলোচনা সভা করা হয়।
 
তিনি আরো বলেন, কেয়ার বাংলাদেশের উদ্যোগে পারিবারিক সহিংসতার ওপর বিভিন্ন সচেতনতামূলক সেশন, সাইকো সোশ্যাল কাউন্সিলিং, Man  and Boys  engagement প্রোগ্রাম করা হয়। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার