লালমোহনে গরু চুরির হিড়িক
ভোলার লালমোহনে হঠাৎ করেই গরু চুরির হিড়িক পরেছে। চলতি মাসেই (জুন) উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৭টি গরু চুরির সংবাদ পাওয়া গেছে। তবে চোর কিংবা গরুর কোনো সন্ধান না পাওয়া এবং প্রতিনিয়ত চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ২০-২৫ দিন আগে উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ফুলবাগিচা গ্রামের শফিউল্লাহ মীরের একটি গরু চুরি হয়। গত ৪ জুন (শুক্রবার) একই এলাকার সামছল হক বদ্দারেরও ১টি গরুও চুরি হয়। এ ঘটনার রেশ না কাটতেই তিন দিন পর ৭ জুন (সোমবার) রাতে চুরি হয় পার্শ্ববর্তী ৫নং ওয়ার্ডের হেলাল শিকদারের গরু।
আলাপকালে চুরি হওয়া গরুর মালিকরা জানান, চুরি হওয়া প্রতিটি গরু ৫০ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের। প্রতিদিনই গরু চুরি হচ্ছে। তবে চোর কিংবা গরুর কোনো খোঁজ পাচ্ছি না। এমতাবস্থায় পথে বসার উপক্রম হয়েছে।
খোঁজ নিয়ে আরো জানা যায়, একই ইউনিয়নের কালিরটেক এলাকায়ও ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। প্রায় ১৪-১৫ দিন আগে ওই এলাকার মজিবল দালালের ছেলে মোতাছিনের ১টি গরু চুরি হয়। তার সপ্তাহখানেক পরেই সাবেক ইউপি সদস্য খোকন মিয়ার ১টি ও মিন্টু মিয়ার ছেলের ১টি ও উপজেলার চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার আবদুল মালেকের ১টি গরু চুরির ঘটনা ঘটে।
লালমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাজাহান মিয়া বলেন, গরু চুরি রোধে ইউনিয়নের চৌকিদার-দফাদার নিয়ে পরিষদে আলোচনাপূর্বক চোর চক্রকে আটক ও চুরি বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।
স্থানীয়রা জানান, কিছুদিন আগেও উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর ঘাটে রাতের আঁধারে গরু পারাপার করতে গিয়ে রিসিটবিহীন দুটি গরু আটকের ঘটনা ঘটে। পরে বিষয়টি স্থানীয় পর্যায়ে সমাধান করা হয়। এখন শুধু গরু চুরিই নয়, সুযোগে বসতঘরও চুরি হচ্ছে; যা রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে অনেকেই চুরির পথ বেছে নিয়েছে বলে ধারণা তাদের। তবে এসব চুরি বন্ধে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর তাগিদও দিয়েছেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, গরু চুরির ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি। তবুও এসব চুরি রোধে রাতে টহল টিম জোরদার করা হবে বলে জানান তিনি।
লালমোহন থেকে গরু নিয়ে নদী ও স্থলপথে বিভিন্ন জেলা-উপজেলায় নেয়া হয়। তাই এসব রুটে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি সচেতন মহলের।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান