ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১১-১২-২০২১ দুপুর ১২:১৩
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) চারবছর মেয়াদি স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান), বিবিএ ও পাঁচ বছর মেয়াদি বি. ফার্মে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
 
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তির জন্য ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়- অনলাইনে ভর্তির আবেদনের লিংক ও অন্যান্য নির্দেশাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া সরাসরি ভর্তির ওয়েবসাইট থেকেও আবেদন করা যাবে।
 
বিজ্ঞপ্তি মোতাবেক- জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী শুধু একটি আবেদনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ইউনিট ছাড়াও অন্য ইউনিটে ভর্তির আবেদন করতে পারবেন। ৬০০ টাকা আবেদন ফি বিকাশ, রকেট, নগদ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে।
 
আবেদনকারীর জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে ৪০ শতাংশ (চতুর্থ বিষয়সহ) ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে ৬০ শতাংশ (চতুর্থ বিষয়সহ) গণনা করে বিভাগগুলোর নির্ধারিত শর্তের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে।
 
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা/উপজাতি/পোষ্য কোটা বিভাগ ভিত্তিক এবং বিকেএসপি কোটা অনুষদভিত্তিক বিধি অনুযায়ী সংরক্ষণ করা হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার