ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১২
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করলে পুরুষ, নারী ও শিশুসহ ১২ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (১১ ডিসেম্বর) ভোরে উপজেলার যাদবপুর সীমান্ত বেতবাড়ীয়া গ্রামের মাঠ থেকে পুরুষ ৩ জন, নারী ৩ জন ও ৪টি শিশুকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার হরি গোপাল দাসের ছেলে রাজীব চন্দ্র্র দাস (৩০), পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার রুহুল আমীন মজুমদারের ছেলে সিদ্দিক মজুমদার (৩৪), সাথে তার স্ত্রী শারমীন (২৭), গোপালগঞ্জ জেলার বৈলতৈল থানার করপাড়া গ্রামের রাখাল সরকারের ছেলে পরিমল সরকার (৩৮), যশোর কোতোয়ালি থানার রেলগেটের দুলাল মিয়ার মেয়ে হোসনে আরা বেগম (২৭), সাথে তার ছেলেদ্বয় আরমান (১৩), আরাফাত (৩), খুলনার ফুলতলা থানার কামাল খানের স্ত্রী সোনিয়া খাতুন (৩১), সাথে তার মেয়ে পিহু ইসলাম (৪), দৌলতপুর থানার জুয়েল শেখের স্ত্রী রুমা বেগম (২৮) এবং রূপসা থানার লোকমান শেখের স্ত্রী আজমিরা শেখ (১৯), নড়াইল সদর থানার ইব্রাহিম শেখের মেয়ে আজমিরা শেখ (১৯)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক তাসলিম মো. তারেক জানান, অভিযান চালিয়ে উপজেলার যাদবপুর বেতবাড়ীয়া গ্রামের মাঠ থেকে তাদের আটক হয়। আটককৃতদের বিরুদ্ধে শুক্রবার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’