ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে নারী নেত্রী নিখোঁজের প্রতিবাদে মানববন্ধন


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১১-১২-২০২১ বিকাল ৫:২৭
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা মুক্তি মহিলা সমিতি এমএমএস শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় দৌলতপুরে রেল স্টেশন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে।দেশের সর্ববৃহৎ ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা নারী নেত্রী লিলি বেগম (৩৮) গত ১০ নভেম্বর দীর্ঘ ১ মাসের উপরে নিখোঁজ রয়েছেন।
 
তিনি যৌনপল্লীর নারী ও শিশুদের অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করা সংগঠন 'মুক্তি মহিলা সমিতি'র (এমএমএস) কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও যৌনপল্লীর খিচুরৗ পট্টি এলাকার একজন বাড়িওয়ালী। তাকে উদ্ধারে সহযোগিতা চেয়ে ইতিমধ্যে মুক্তি মহিলা সমিতির পক্ষ হতে রাজবাড়ীর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্হানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
 
এছাড়া ১২ নভেম্বর মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের নিকট লিলি বেগমকে উদ্ধারে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেছেন।
 
এ মানববন্ধনে মর্জিনা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, এমএমএস সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, কেকেএস সংস্থার প্রকল্প কর্মকর্তা আমজাদ হোসেন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মোঃ সাজ্জাদ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন, পায়াকট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মজিবর রহমান জুয়েল, অবহেলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফরিদা পারভীন প্রমুখ।  
 
এ প্রসঙ্গে মর্জিনা বেগম বলেন, লিলি ১ মাসের বেশি নিখোঁজ হয়েছে। এ ব্যাপারে প্রশাসন পক্ষ হতে তেমন কোনো পদক্ষেপ না দেখে আজ আমরা এ মানববন্ধনের আয়োজন করেছি। আমরা দ্রুত এর একটা সমাধান চাই।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত