মান্দায় বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নওগাঁর মান্দায় বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অধ্যাপক ডা. এসএম ফজলুর রহমান (অবসরপ্রাপ্ত)। শনিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার কমিউনিস্ট অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য একটি লিখিত আবেদন করেন তিনি।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ডাক্তার ফজলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা অমুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তিকরণ আমাকে হতবাক বিস্মৃত করেছে। অপ্রকৃত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের মান ক্ষুন্ন হচ্ছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা এক বুক হাহাকার নিয়ে বেঁচে আছেন। অপরদিকে অপ্রকৃত মুক্তিযোদ্ধারা সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে বিলাসবহুল জীবনযাপন করছেন।
দৃষ্টান্তস্বরূপ তিনি বলেন, আব্দুল গফুর সরদার নামে তার এক নিকটাত্মীয়, মুক্তিযোদ্ধা না হয়েও সুপারিশকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ১ নাম্বারে স্থান পেয়েছে। এছাড়াও আব্দুস সামাদ মন্ডল ও সামছুদ্দিন প্রাং মুক্তিযোদ্ধা না হয়েও ২ ও ৩ নং তালিকায় স্থান পেয়েছেন। তিনি আরোও বলেন, এটা শুধু আমার ইউনিয়নের দৃষ্টান্ত। এছাড়াও উপজেলার অন্য ১৩ টি ইউনিয়নেও অমুক্তিযোদ্ধাদের নাম তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তিনি ধারণা করেন। এসব অমুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে সঠিক তদন্ত পূর্বক প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্তিকরণের জন্য তিনি আহ্বান জানান। এছাড়া ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে না।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে