ঝিনাইদহে শরীরচর্চার ব্যতিক্রমী উদ্যোগ এপি পলাশের
শরীরচর্চার গুরুত্বকে অস্বীকার করা মানে রোগবালাইকে আমন্ত্রণ জানানো, তাই প্রতিদিন শারীরিক পরিশ্রমে শরীর গঠনের পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে বহুগুণে। জিম ছাড়া শরীরচর্চা সম্ভব নয়, এমনটা সকলে মনে করেন। এসব গতানুগতিক ধারার বাইরে গিয়ে নিজ চেষ্টায় এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এপি পলাশ (২৫)। জিম উদ্যোক্তা এপি পলাশ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আব্দুল আজিজের ছেলে।
শৈলকুপা থানার চড়িয়ালবিল বাজার এলাকার সন্তান এপি পলাশ এমবিএ কমপ্লিট করে বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন। প্রচলিত ধারার বাইরে গিয়ে হাতের কাছে থাকা নানা উপকরণও যে হতে পারে জীমের জন্য উৎকৃষ্ট উপকরণ তা করে দেখিয়ে মোটামুটি দেশজুড়ে আড়োলন সৃষ্টি করেছেন পলাশ।তার জীমের প্রথম উপকরণ হলো হাতের কাছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইট-বালি, মাটি-সিমেন্ট, প্লাস্টিকের পাইপ, বোতল, গাছের ডাল, বাঁশ-খুঁটিসহ পরিত্যাক্ত সব ।এসব দিয়ে গ্রামে বসেই এপি পলাশের নেতৃত্বে একদল তরুণ ভিন্ন আঙ্গিকে তৈরী করেছে ডাম্বেল, বারবেল, পুলআপ বার, দঁড়িলাফসহ আধুনিক জিম বা ব্যায়ামাগারের সব যন্ত্রপাতি। টেকনোলজির ব্যাবহার না করে অর্থ ব্যায় ছাড়াই তৈরি করা হচ্ছে ভারী ব্যায়ামের এসব যন্ত্রপাতি।
পলাশের ব্যায়ামাগারে ব্যায়াম করা কাঞ্চন, পারভেজ, রাব্বি, ও সবুজ জানান, কোনো টাকা-পয়সা ছাড়াই এসব সরঞ্জাম দিয়ে তারা শরীরচর্চা করছেন।তারা সবাই আগের তুলনায় অনেক সুস্থ এবং সুন্দর আছেন।ব্যতিক্রমী এ জিমনেশিয়ামের উদ্যোক্তা এপি পলাশ জানান, শরীর অনুযায়ী ব্যায়ামসহ বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত পড়াশোনা করছেন তিনি। এছাড়া প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি নিয়মিত ইউটিউবে বিভিন্ন কনটেন্ট দেখে তরুণদের শরীরচর্চায় উৎসাহিত করছেন।
তিনি মনে করেন, তার এই উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়লে দেশের তরুণ সমাজ একত্রিত হয়ে তাদের পাড়া বা মহল্লায় গড়ে উঠবে এমন অসংখ্য জীম।দেশে থেকে নির্মূল হবে মাদকসহ অন্যান খারাপ নেশা।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied