ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটের সীমান্তে নিহতদের পরিবারে বিএনপির আর্থিক সহায়তা প্রদান


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১১-১২-২০২১ রাত ৮:২১
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গুলি করে হত্যার স্বীকার দুই বাংলাদেশী নাগরিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি।
 
শনিবার সন্ধায় জেলা বিএনপি কার্যালয়ে নিহতদের পরিবারের লোকজন এ অর্থ গ্রহন করেন। বিএনপির কেন্দ্রীয় দলীয় ফান্ড থেকে নিহত দুই পরিবারের হাতে ২৫হাজার করে মোট ৫০হাজার টাকা দেওয়া হয়েছে।এসময় জেলার কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের নিহত আসাদুজ্জামান ভাসানীর স্ত্রী মিনারা বেগম ও নিহত ইদ্রিস আলীর ছেলে রাকিবুল ইসলাম এ নগদ অর্থ গ্রহন করেন।অর্থ বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু।এসময় জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল,যুগ্ন সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক,মহিলা দলের সভাপতি এডভোকেট জিন্নাত আরা ফেরদৌস রোজি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য যে,গত  মাসের ১২ নভেম্বর কালিগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্ত এলাকায় বিএসএফ গুলি করে ওই দুজনকে হত্যা করে লাশ নিয়ে যায়।ঘটনার এক মাস পার হয়ে গেলেও তাদের লাশ স্বজনদের দেয়া হয়নি। এদিকে ১৮ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সুলতান মাহমুদ টুকু। সে সময় তিনি অসহায় পরিবার দুটিকে আর্থিক সহায়তার ঘোষণা দেন।

এমএসএম / এমএসএম

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ