ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

চলন্ত বাসে শিশুর জন্ম, পরিবারের আজীবন ভাড়া ফ্রি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-১২-২০২১ দুপুর ১১:২৪

যাত্রীবাহী একটি বাসে ফুটফুটে এক কন্যাসন্তান জন্ম দিয়েছেন এক নারী। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে প্রচেষ্টা পরিবহনের এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রচেষ্টা পরিবহনের ‍একটি বাস মাওয়া থেকে ঢাকা আসার পথে শ্রীনগর উপজেলার দোগাছি ক্যাম্পের সামনে এলে গর্ভবতী এক মা যাত্রীর প্রসব বেদনা ওঠে। সে সময় বাসটি থামিয়ে পুরুষ যাত্রীদের নামিয়ে দেয়া হয় এবং নারী যাত্রীদের সহযোগিতায় ফুটফুটে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই মা।

এদিকে, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে নবজাতক ও মায়ের খোঁজ নেওয়াসহ সুচিকিৎসার ব্যবস্থা করেন প্রচেষ্টা পরিবহনের চেয়ারম্যান মো. নোমান মিয়া। একই সঙ্গে তিনি নবজাতকটিসহ তার পরিবারকে আজীবনের জন্য প্রচেষ্টা পরিবহনে বিনামূল্যে ভ্রমণের ঘোষণা দেন।

প্রচেষ্টা পরিবহন কোম্পানির ম্যানেজার আমিনুল ইসলাম জানান, মা-নবজাতকটি শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনই সুস্থ রয়েছেন। মাদারীপুর থেকে স্বামীসহ মাওয়া এসে গাজীপুরের উদ্দেশে প্রচেষ্টা বাসে উঠেছিলেন ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেওয়া ওই মা। 

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার