ফুলছড়িতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
গাইবান্ধার ফুলছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকালে ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ শীর্ষক আলোচনা সভা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা ও মূল প্রতিপাদ্য তুলে ধরেন উপজেলা আইসিটি অফিসার কাজল মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. জহিরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার রাশেদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শহীদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচএম মাহাবুবুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আহমেদ, জনতা ব্যাংক কালিরবাজার শাখার ব্যবস্থাপক রুহুল ইসলাম ফারুক, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আবু হানিফ প্রামানিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাংবাদিক, বিভিন্ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা আইসিটি খাতে সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরেন।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied