কালীগঞ্জ হাসপাতালে কবে চালু হবে এক্স-রে মেশিন, জনমনে প্রশ্ন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার প্রায় চার লাখ মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়েও সরকারি স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানটি সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিকল্পে কালীগঞ্জ হাসপাতালে একটি ডিজিটাল এক্স-রে মেশিন প্রদান করে।
মেশিনটি দীর্ঘদিন হাসপাতালের প্রশাসনিক ও বহির্বিভাগ ভবনের মাঝামাঝি করিডরে পড়েছিল। বর্তমানে ডিজিটাল এক্স-রে মেশিনটি প্রশাসনিক ভবনের একটি কক্ষে প্রতিস্থাপন করা হলোও আজ অবধি চালু করা সম্ভব হয়নি। ফলে সাধারণ রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মূলত রঞ্জনরশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। এর অপর নাম এক্স-রে। ১৮৯৫ সালে নভেম্বর মাসের ৮ তারিখে উইলিয়াম রন্টজেন এই রশ্মি আবিষ্কার করেন। চিকিৎসাক্ষেত্রে রোগ নির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে রঞ্জনরশ্মি।
মফস্বল এলাকার চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা এক্স-রে মেশিনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তাদের বেশি মূল্যে এক্স-রে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে করা লাগছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, কালীগঞ্জ হাসপাতালে যে ডিজিটাল এক্স-রে মেশিন প্রদান করা হয়েছে সেটির এফপিডি নামক একটি যন্ত্র নষ্ট হয়ে যাওয়ায় এক্স-রে রিপোর্টে অবাঞ্ছিত দাগ পড়ে যাচ্ছে। মেশিনটির সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে লোক এসে নষ্ট হওয়া যন্ত্রটি খুলে নিয়ে গেছে। তাদের দেওয়া সময়ের মধ্যে নষ্ট হওয়া যন্ত্রটি ঠিক করে যথাস্থানে প্রতিস্থাপন করার মধ্যদিয়ে অতিদ্রুত ডিজিটাল এক্স-রে মেশিনটির সেবা প্রদানের জন্য প্রস্তুত করা হবে। আমি এ ব্যাপারে প্রতিনিয়ত খোঁজখবর রাখছি।
তিনি আরো উল্লেখ করেন, মেশিনটি চালানোর জন্য কোনো টেকনিশিয়ান কালীগঞ্জ হাসপাতালে স্থায়ীভাবে নিয়োগ নেই। হরিণাকুণ্ডু উপজেলা হাসপাতালের একজন টেকনিশিয়ান সপ্তাহের রোব ও বুধবার কালীগঞ্জ হাসপাতালে অ্যাটাচমেন্টে কাজ করবেন।
কালীগঞ্জ উপজেলার সেবাপ্রত্যাশী জনগণ মনে করেন, যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ডিজিটাল এক্স-রে মেশিন কালীগঞ্জ হাসপাতালে প্রদান করা হয়েছে, সেটি অতিসত্বর চালু করার মধ্যদিয়ে জনগণ উপকৃত হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’