মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা
লালমনিরহাট সদর উপজেলায় মাদকের টাকা না পেয়ে বাড়ির জিনিসপত্র ভাংচুর করায় সন্তান রবি চৌধুরীকে (২১) পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা শহরের রেলওয়ে নিউ কলোনি এলাকায় এমন ঘটনা ঘটে। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুবেল রানা এ রায় প্রদান করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে মাদকে আসক্ত অবস্থায় বাড়িতে এসে ঘরের জিনিসপত্রসহ অনেক কিছু ভাংচুর করতেন রবি চৌধুরী। পরে পুলিশকে খবর দিয়ে তাকে মাদক সেবনের সময় ধরিয়ে দেন বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুবেল রানা এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।
সাজাপ্রাপ্ত রবি চৌধুরী জেলা শহরের রেলওয়ে নিউ কলোনির বাবলু মিয়া ও রেজিয়া বেগম দম্পতির ছেলে।

রবির বাবা বাবলু মিয়া জানান, প্রতিটি দিন নেশার টাকার জন্য বাড়িতে হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে আসছিল তাদের ছেলে রবি। তার অত্যাচারে বাসার সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়েই তাকে আমরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবেল রানা জানান, বাবা ও মায়ের অভিযোগ থাকায় এবং গাঁজার তৈরি সিগারেট ও তিন পুরিয়া গাঁজা পাওয়ায় ধৃত আসামিকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এমএসএম / জামান
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
Link Copied