ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মরুর দেশে বিশ্বের প্রথম ভাসমান রিসোর্ট, খুলবে ২০২৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১২-২০২১ দুপুর ১১:৩৪

মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় শহর। দেশটির বাণিজ্যিক রাজধানীর জুমেইরাহ বিচ রোডে জনপ্রিয় সমুদ্র সৈকতের কাছে তাক লাগানো বিশ্বের প্রথম ভাসমান রিসোর্ট তৈরি হতে যাচ্ছে। ২০২৩ সালের মধ্যেই পর্যটকদের জন্য রিসোর্টটি খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

বিলাসবহুল ভাসমান রিসোর্টটিতে কী কী রয়েছে তা জানলে চোখ কপালে উঠতে পারে। ১৫৬টি অত্যাধুনিক রুম ও স্যুটি এবং একটি প্রধান ভাসমান ভবন রয়েছে। রিসোর্টটির আরেকটি বৈশিষ্ট্য হলো- এখানে ১২টি এক্সক্লুসিভ ভিলা থাকছে যেগুলো শুধু ভাসবেই না, হাউসবোটের মতো ঘুরেও বেড়াবে এক জায়গা থেকে অন্যত্র।

ভিলায় থাকবে দুটি তল, তার মধ্যে একটিতে থাকবে প্যানোরামিক জানালা। ছাদে থাকবে ইনফিনিটি পুল। ভিলাগুলোর প্রতিটিতে স্মার্ট হোম প্রযুক্তির সঙ্গে সম্পূর্ণ ইন্টেরিওর ডিজাইন থাকবে বলে জানা গেছে। এছাড়া রিসোর্টের পরিবেশ ইকো-ফ্রেন্ডলি ও সোলার প্যানেলের উপযুক্ত করে ডিজাইন করা হয়েছে।

পাঁচ তারকা এ সম্পত্তিতে অন-সাইট রেস্তোরাঁ ও বার, একটি স্পা ও একাধিক পুল থাকবে। অতিথিদের সুবিধার জন্য বুটিক শপ, ভোজনের আলাদা ব্যবস্থা থাকবে বলে জানা গেছে। ভাসমান রিসোর্টটিতে একটি কাচের পিরামিডসহ চারটি অংশ থাকবে। শুধু তাই নয়, রিসোর্টটি একটি ভাসমান হেলিপ্যাড ও ১৬টি ইয়াট পর্যন্ত পার্কি করতে পারবে।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা