ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১২-৬-২০২১ রাত ৯:২৯

মুন্সীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা( অনূর্ধ্ব-১৭)-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে শনিবার (১২ জুন) বিকেল টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-মুন্সীগঞ্জ) আসনের সাংসদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। 

আরো উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষসহ ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা এবং পৌরসভার কাউন্সিলবৃন্দ।

বালক ইভেন্টে মুন্সীগঞ্জ পৌরসভা টঙ্গিবাড়ী উপজেলা বালক দলকে ৫-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। বালিকা ইভেন্টে মুন্সীগঞ্জ পৌরসভা বালিকা দল শ্রীনগর উপজেলা বালিকা দলকে ৯-০ শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। মুন্সীগঞ্জ পৌরসভা বালক দলের হয়ে শাওন (জার্সি নাম্বার ১১) দলের হয়ে  পরপর দুটি গোল করে এবং সৈয়দ আলী (জার্সি নাম্বার ১৫) দুটি গোল করে। অপরটি আত্মঘাতী গোল হয়। 

উল্লেখ্য, গত ৭ জুন উদ্বোধন হওয়া এ টুর্নামেন্ট জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সফলভাবে শেষ হয়। 

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার