শহীদ বুদ্ধিজীবী দিবসে লালমোহনে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনী বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে নিঃস্ব করতেই বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সেসকল শহীদদের স্মরণ ও ভোলার লালমোহনের বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, বীর মুক্তিযোদ্ধা শাহজান মিয়া।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী ১৬ ডিসেম্বর পুরস্কৃত করা হবে।
এর আগে সকাল সাড়ে ৭টায় লালমোহন থানা মোড়স্থ বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন ও লালমোহন থানা।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ, সমাজবেবা কর্মকর্তা আব্দুল মজিদ শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied