আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ কখনো তলাবিহীন ঝুড়েতে পরিণত হবে না : খাদ্যমন্ত্রী
নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আমাদের প্রত্যেকে সুস্থ দেহ সুস্থ জীবনযাপন করতে হলে সর্বদা নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। আওয়ামী লীগ সরকারের শাসনামল শুরু হবার পর থেকে দেশের সকল সেক্টর উন্নয়নের পাশাপাশি খাদ্যে সেক্টরেও বিশেষ উন্নয়ন হয়েছে। তাই দেশে এখন আর কোন খাদ্য ঘাটতি নেই, সামনে ৪১সালের ভিশন নিয়ে সরকার এগিয়ে চলেছে আশা করা যায় এ সরকার ক্ষমতায় থাকলে অদুর ভবিষ্যতে বাংলাদেশ আর কখনও তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে না। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় সাপাহার উপজেলর প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন, বিধি ও প্রবিধিমালার প্রয়োগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলো বলেন।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে তিনি আরোও বলেন যে, আওয়ামীলীগ সরাকেরর অধিনে দেশ যখন উন্নতির সোপানে এগিয়ে চলেছে ঠিক তখনই একটি কুচক্রি রাজনিতী মহল দেশকে ধ্বংশের পায়তারা সৃষ্টি করে চলেছে। দেশের উন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
এ সময় অন্যদের মধ্যে সাপাহার উপজেলা পরিষদ চেয়াম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামশুল আলম শাহ চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ও নওগাঁ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চীমময় প্রামানিক প্রমুখ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণকরেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন এবং শহীদ বু্দ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জিরো পয়েন্টে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা