টিফিনের টাকায় শীতের পোশাক
সরকারি বাঙলা কলেজের উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন 'ইয়ুথ গ্রাসিয়াস হিউম্যান' এর পক্ষ থেকে শতাধিক অসহায়, দরিদ্র শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১.৩০ মিনিটের সময় কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচী পালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন। এসময় অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী শিক্ষার্থীদের এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে শিক্ষার্থীদের এই ধরনের মানবকল্যাণমূলক কাজে সাথে থাকতে উৎসাহিত করেন।
সংগঠনটির সভাপতি সাকিব আলম বলেন, ' আমরা সরকারি বাঙলা কলেজের উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থী। আমরা বন্ধুরা মিলে টিফিনের টাকা থেকে টাকা বাঁচিয়ে এই ধরনের কার্যক্রম পরিচালনা করি। এর আগেও একবার আমরা প্রায় শতাধিক অসহায়, দরিদ্র মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণ করেছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতেও যেনো আমরা এই ধরনের ভালো কাজের সাথে থাকতে পারি।'
এসময় সরকারি বাঙলা কলেজের অন্যান্য শিক্ষক, কলেজ ছাত্রলীগের নেতাকর্মী ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ডিআইইউ শাখার সভাপতি ইফায, সম্পাদক অনিক
নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয় : ববি হাজ্জাজ
রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ
একাদশ শ্রেণির ভর্তি: প্রথম পর্যায়ের ফল প্রকাশ আজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন
জাককানইবি ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ভিসির বক্তব্য ‘অসত্য ও বিভ্রান্তিকর’, প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি সিকৃবির উপ-পরিচালকের
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থান পরিদর্শন ইউএনওর মাসুদুর রহমানের
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় দায় স্বীকার করে মুচলেকা; হলের সিট বাতিল
তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন: সভাপতি রাজিব, সম্পাদক বাপন
কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার