শহীদ বুদ্ধিজীবী দিবসে বিশ্বনাথ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আলোচনা সভা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা স্মৃতিস্তম্ভে এ আলোচনা সভায় বক্তরা বুদ্ধিজীবীদের হত্যার সাথে জড়িত আলবদর, আলশামস ও রাজাকারদের ফাঁসি কার্যকর করার দাবি জানানো হয়।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি কবি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন- রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক কবি খালেদ উদ-দীন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মণিকাঞ্চন চৌধুরী, হাজী মফিজ আলী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক আব্দুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক শামীম আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা সিলেট জেলা শাখার সদস্য বিভাংশু গুণ বিভু, মাসিক বাসিয়ার সম্পাদক শেখ কাওছার আলী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিশ্বনাথ উপজেলা শাখার মহিলা সম্পাদক তাহেরা আক্তার মুন্নি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফরিন মুন্নি, শহীদ দীগেন্দ্র কুমার স্মৃতি পরিষদের সভাপতি বিজন চন্দ্র দাশ বিজয়।
এ সময় উপস্থিত ছিলেন- গণতন্ত্রী পার্টি বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমদ, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, সাবেক সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শফিক আহমদ-পিয়ার, বিশ্বনাথ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন নাঈম, অর্থ সম্পাদক সৌমিত্র ধর, প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, কবি ও সংগঠক রনজিৎ গোস্বামী, বিশ্বনাথ থিয়েটারের সদস্য মাজহারুল ইসলাম, মিলন আহমদসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বিশ্বনাথ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত
রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা
জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই
সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড
৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন
টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২
মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী
১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ
পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার