ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৫-১২-২০২১ বিকাল ৫:৭
গাজীপুরের কোনাবাড়ী মেট্রোপলিটন থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশ গ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বুধবার বিকেলে বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর উপ পুলিশ কমিশনার মোঃ জাকির হাসান। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ (সাবেক) চেয়ারম্যান,সদস্য  আব্দুর রহমান মাষ্টার, সদস্য খলিলুর রহমান এম এ, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাসউদ্দীন খোকন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহমেদ, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর,আবুুল কালাম আজাদ, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলু, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান  পরান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মাষ্টার প্রমুখ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী ,জনপ্রতিনিধিসহ এলাকার জনসাধারণ। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার