ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ২:৩৫

যথাযোগ্য মর্যাদায় ও সরকারী-বেসরকারী নানা কর্মসূচীর মধ্য দিয়ে ফুলছড়িতে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।  আজ বৃহস্পতিবারকে ঘিরে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, সব বয়সী নারী-পুরুষের পদভারে মুখরিত হয়ে উঠে ফুলছড়ি  কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভ চত্বর। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়ে দিবসের শুভ সূচনা।ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন,ফুলছড়ি থানা অফিসার্স ইনচার্জ কাওসার আলী মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনয়রা বেগম মেরীসহ উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রী কর্তৃক কুচকাওয়াজ ও সালাম গ্রহণ। এসব অনুষ্ঠানে প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার