গোয়ালন্দে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন
রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি রাজবাড়ী ১ ও সহ-সভাপতি রাজবাড়ী জেলা আওয়ামীলীগ ।
বিশেষ অতিথি হিসেবে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি , গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্-আল-তায়াবীর, গোয়ালন্দ পৌরসভা মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস প্রমুখ।
এ সময় প্রধান অতিথির উপস্থিতিতে বিজয়ের ৫০ বছর উদযাপনে আকাশে বেলুন উড়ানো হয়। আলোচনা সভা শেষে গোয়ালন্দের ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেয়া হয়
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied