ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উৎযাপন


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ৩:৫৫
যথাযোগ্য মর্যাদায় ও সরকারী-বেসরকারী নানা কর্মসূচীর মধ্য দিয়ে গফরগাঁওয়ে  উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। আজ বৃহস্পতিবার  আয়োজনকে  ঘিরে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, সব বয়সী নারী-পুরুষের পদভারে মুখরিত হয়ে উঠে     গফরগাঁও পৌর-শহর জামতলা মোড় কেন্দ্রীয় শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভ চত্বর। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়ে দিবসের শুভ সূচনা। উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন  বাদল, উপজেলা  নির্বাহী  কর্মকর্তা  মোঃ  তাজুল  ইসলাম, সহকারী  কমিশনার(ভূমি) কাবেরী রায়, গফরগাঁও থানা অফিসার ইনচার্জ(ওসি) ফারুক আহম্মেদ, পাগলা  থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুজ্জামান  সহ উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। 
 
এবং শহীদদের বিদ্রোহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সকাল ৮ টায় গফরগাঁও  ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম এর শুভেচ্ছা বক্তব্য শেষে     
 
পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গ্রাম পুলিশ  বিভিন্ন স্কুল  কলেজের স্কাউট এবং  গফরগাঁও  সরকারি  কলেজ এর বাংলাদেশ ন্যাশনাল  ক্যাডেট স্কোর (বিএনসিসি) এর  কুচকাওয়াজ ও সালাম গ্রহণ।
 
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের ফুল ক্রেষ্ট প্রদান করা হয়। এসব অনুষ্ঠানে প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। তবে করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহার নিশ্চিত  করে    সকল  কার্যক্রম পালন করা  হয়েছে এবং  দিনটি উপলক্ষে সরকারী, বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলোতে করা হয় আলোকসজ্জায় সজ্জিত।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ