ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রামেকের করোনা ইউনিটে আরো ১৩ জনের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ১১:৩১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) সকাল ৯টা থেকে রোববার (১৩ জুন) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি নওগাঁয়। উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহী ও নওগাঁর দুজন করে এবং একজন করে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার। তাদের ম‍ৃতদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেয়া হয়েছে। এই ১৩ জনের মধ্যে হাসপাতালের আইসিইউতে চারজন মারা গেছেন। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ১৬ ও ২২ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ১ ও ২৯ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

উপপরিচালক আরো জানান, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৯৫ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪১ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১১৭ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৩৬ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। এই একদিনে হাসাপাতাল ছেড়েছেন ৩৫ জন।

শনিবার (১২ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে ১৮৮ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ১০৮ ও রামেক ল্যাবে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে সবচেয়ে বেশি ৫৩ দশমিক ৬৭ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়। এ ছাড়া নমুনা পরীক্ষা বিবেচনায় নওগাঁর ৫০ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জের ১৬ দশমিক ৪৬ শতাংশ এবং নাটোরের ১২ দশমিক ৬৭ শতাংশ করোনা ধরা পড়েছে।

এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জুন, ৮ জুন ৮ জন, ৯ জুন ৮ জন, ১০ জুন ১২ জন, ১১ জুন ১৫ জন এবং ১২ জুন ৪ জন রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান