ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৬-১২-২০২১ রাত ৯:৭
মৌলভীবাজার জেলার জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ই ডিসেম্বর) ভোরে জুড়ী শিশু পার্কের শহীদ মিনারে  উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বেসরকারি সংস্থা,  বিভিন্ন সামাজিক ও  সাংস্কৃতিক সংগঠনের পক্ষে  পুস্পস্তবক অর্পণ করা হয়। 
 
এরপর সকাল সাড়ে ৮টায় উপজেলার টিএন খানম সরকারি কলেজ মাঠে  আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী।
 
বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে  বীর মুক্তিযাদ্ধাদের সম্মানে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
 
বিকাল সাড়ে ৪ টায় টিএন খানম সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্য পাঠে অংশ নেন উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, সহ সভাপতি মাসুক উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, 
কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, মাধ্যমিক একাডেমিক অফিসার মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, 
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ওবায়েদুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।
এছাড়াও বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক- শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী