কোনাবাড়ীতে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় হাসান নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ জুন) সকালে জরুন এলাকায় নোবেল গার্মেন্টসের সামনে শাহজাহান পাঠানের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাসান শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পোড়াগাঁও এলাকার মনির হোসেনের ছেলে। জরুন এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে কালিয়াকৈরের গাছগড়া আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করত সে। তার বাবা মনির হোসেন নোবেল গার্মেন্টসের সামনে চায়ের দোকান চালাতেন এবং মা ওই গার্মেন্টসে চাকরি করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসান মানসিকভাবে সুস্থ ছিল না। তার মাথায় সমস্যা ছিল।
হাসানের বাবা মনির হোসেন বলেন, তার মাথার সমস্যার কারনে অনেক ডাক্তার-কবিরাজ দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। সে মাঝেমধ্যেই বাসা থেকে বের হয়ে যেত। আবার রাত ১২টা-১টার দিকে ফিরে আসত। গতকাল শনিবার দুপুরে তার ছোট বোনকে খুঁজতে গিয়ে আর বাসায় ফেরেনি। আজ সকালে তার ঝুলন্ত লাশ দেখে ছোট বাচ্চারা ডাকাডাকি করে। পরে পুলিশকে খবর দেই। এদিকে, মা হাসান হাসান বলে কান্নায় ভেঙে পড়ছেন। তার কান্নায় আশপাশের বাতাস যেন ভারি হয়ে উঠছে।
প্রতিবেশী আব্দুর রহিম বলেন, হাসান খুব ভালো ছিল। সে কারো সাথে মিশত না, একা থাকতেই বেশি পছন্দ করত। শুনেছি তার মাথায় নাকি সমস্যা ছিল।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার সুভাশীস ধর।
জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মানসিক সমস্যার কারণেই এ ঘটনা ঘঠিয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied