সূর্যের আলোর মতই উজ্জল নক্ষত্র হিসেবে ফুটে উঠুক সকালের সময় পরিবার : সেলিম রেজা
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা পিএএ বলেছেন, সকাল হল দিনের প্রথমাংশ পূর্বাহ্ন ভোরের শেষ ভাগ দিনের শুরুতে দৈনিক সকালের সময় এর পরিবারের প্রত্যেকটি মানুষের জীবনে স্বস্তি নিয়ে আসুক,সূর্যের আলোর মতই উজ্জল নক্ষত্র হিসেবে ফুটে উঠুক সকালের সময় পরিবারের প্রত্যেকটি মানুষের জীবন।বস্তু নিষ্ঠ সংবাদের অগ্রপথিক-‘সত্য সুন্দরের সন্ধানে দৈনিক সকালের সময় যেন ভালো সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রত্যেকটি মানুষের জীবনে স্বস্তি নিয়ে আসে সেই কামনা করেছেন যারা এই পত্রিকায় সাংবাদিকতা করবেন তাদের প্রত্যেকটি সংবাদ যেন সকালের সূর্যের আলোর মতই উজ্জল নক্ষত্র হিসেবে ফুটে ওঠে।
ঝিনাইদহের শহরের এইড ফাউন্ডেশনের কনফারেন্স হল রুমে শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রতিনিধি সভা ও সাংবাদিকদের পরিচয়পত্র আইডি কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন সৃষ্টিশীল সংবাদ প্রেরণের মাধ্যমে পাঠকের মাঝে দৈনিক সকালের সময় যেন আস্থা অর্জন করতে পারেন। সাংবাদিক হলো সমাজের দর্পন। সাংবাদিকদের মানবতার সেবাই কাজ করতে হবে।
ঝিনাইদহে দৈনিক সকালের সময় পত্রিকার কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে,প্রতিনিধি সদস্যদের মাঝে আইডি কার্ড প্রদান ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ঝিনাইদহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(স্বাবির্ক)মোঃ সেলিম রেজা পিএএ।।প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন,দৈনিক সকালের সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ রবিউল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সিও নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম ও বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ সোহেল রানা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সকালের সময় পত্রিকার সহকারি সম্পাদক মো. ইউনুছ আলী।
দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক জনাব মোঃ নূর হাকিম মহোদ্বয় এর নির্দেশনায় এবং নির্বাহী সম্পাদক মোঃ রবিউল ইসলামের উদ্যোগে এ প্রতিনিধি সভা এবং পত্রিকার পরিচয়পত্র আইডি কার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা প্রতিনিধি,ঝিনাইদহ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন,ঝিনাইদহ কলেজের প্রভাষক হাবিবুর রহমান, দৈনিক সকালের সময় পত্রিকার সহ-সম্পাদক মোঃ গোলাম রসুল, স্টাফ রিপোটার মেহেদী মাসুদ,জেলার ৬টি উপজেলা প্রতিনিধি,হরিণাকুন্ডু উপজেলা মোঃ আশরাফুল আলম ও পৌর প্রতিনিধি মাহাবুব মোর্শেদ শাহিন, শৈলকুপা উপজেলা এস.এম রাকিবুজ্জামান জিহাদ ও পৌর প্রতিনিধি শেখর আহমেদ,মহেশপুর উপজেলা তরিকুল ইসলাম ও পৌর প্রতিনিধি রমজান আলীসহ সাংবাদিক হাসান আলী, কোটচাঁদপুর উপজেলার বাবলু মিয়া উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রতিনিধিগন মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথিদ্বয় সিও নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম ও ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ সোহেল রানা বলেন, আমরা প্রথমেই ধন্যবাদ জানাই দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক নুর হাকিম ও পত্রিকার ঝিনাইদহ জেলাতে কর্মরত জেলা ও উপজেলা প্রতিনিধি সকলকে, যাদের কর্মদক্ষতায় সকালের সময় পত্রিকা পাঠকসহ ঝিনাইদহের সাধারন মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। সকালের সময় পত্রিকায় যেই ভাবে ঝিনাইদহ জেলার তথা দেশের গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে তথ্য বহুল সংবাদ প্রচার করছে তা দেখে আমরা মুগ্ধ হয়েছি।অসংখ্য কিংবদন্তি, ঐতিহাসিক ঘটনাবলি ও তথ্যাবলীতে সমৃদ্ধ।
আমরা এমন একটি পত্রিকার প্রতিনিধি সভায় কথা বলতে পেরে খুবই আনন্দিত। আমরা দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদকসহ সকল কলাকৌসুলিদের সুস্থতা কামনা করছি এবং পত্রিকার সার্বিক সমৃদ্ধি ও শুভকামনা করছি। সেই সাথে এমন একটি প্ত্রিকায় আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রতিনিধি সভায় আলোচক বৃন্দ দৈনিক সকালের সময় পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান ।
এমএসএম / এমএসএম
শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের ভিতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল
জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বগুড়ায় হামের উপসর্গে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি
বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ
আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
মধুখালিতে চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ ২ শিশুর মৃত্যু
কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন
হোমনায় যুবককের কোমরে মিলল বিদেশী পিস্তল ও গুলি-ম্যাগাজিনসহ আটক
পবিপ্রবিতে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সপ্তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক চার স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত