ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় প্রবীণদের সংবর্ধনা প্রদান


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ১:৪৪

 নওগাঁর মান্দায় সেচ্ছাসেবী অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘শান্তি সংঘের’ উদ্যোগে অর্ধশতাধিক প্রবীণ ব্যক্তিদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার গনেশপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় বাঙ্গালপাড়া গ্রামের ৬৫ বছর বয়সের প্রবীন ব্যক্তিদেরকে ফুল দিয়ে সংবর্ধনাসহ প্রত্যেককে ১টি করে জায়নামাজ, টুপি ও তসবিহ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানের ডাক্তার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান, রেজাউল করিম, মকিম উদ্দিন, আতিকুর রহমান, মোশারফ হোসেন, প্রধান শিক্ষক ইয়াছিন আলী, সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত শিশু-কিশোরদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও করেন এই সংগঠনটি। বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন মোজাফফর হোসেন। 
এসময় তিনি বলেন, বাঙ্গালপাড়া গ্রামের অনেক কৃতী সন্তান দেশের বিভিন্ন অঞ্চলে চাকরি করেন। তাঁদের অর্থায়ন ও সহযোগিতায় এ সংগঠন পরিচালিত হয়ে থাকে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬