ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত


কচুয়া প্রতিনিধি photo কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ২:৪

চাঁদপুরের কচুয়ার কাদলা আল-আমিন হাফেজিয়া ফোরকানিয়া ক্যাডেট মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। 

মাদরাসার অধ্যক্ষ আবু বকর সিদ্দিক ফরহাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাদলা আল-আমিন হাফেজিয়া ফোরকানিয়া ক্যাডেট মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মো. বোরহান উদ্দিন মজুমদার। এসময় তিনি বলেন, কাদলা আল-আমিন হাফেজিয়া ফোরকানিয়া ক্যাডেট মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। এই মাদ্রাসা ও এতিমখানা শিক্ষদের মাধ্যমে প্রতিবছর কুরআনের হাফেজ হচ্ছে। ভবিষ্যতে মাদ্রাসাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজিয়া মাদ্রাসায় স্থান পাবে। তাই এলাকাবাসী,জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাদলা আল-আমিন হাফেজিয়া ফোরকানিয়া ক্যাডেট মাদ্রাসার কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মজুমদার,উপদেষ্টা আলহাজ¦ শাহ মোহাম্মদ ইলিয়াছ,প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মজুমদার,নিন্দপুর ড. মহীউদ্দীন খান  স্কুল এন্ড কলেজের ইংরেজী প্রভাষক আব্দুল কাদের মজুমদার ও উপদেষ্ট সদস্য আলহাজ¦ আবু বকর তপাদার প্রমুখ। এসময় আবুল বাসার মজুমদার,সেলিম পাটওয়ারী,মাওলানা আবুল খায়ের,মোস্তফা পন্ডিত,নজরুল ইসলাম পন্ডিত সহ মাদ্রাসার শিক্ষক,পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে কুরআনে হাফেজ,কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ