ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে কার্গো ও বিপুল পরিমান গাঁজা সহ ২জন আসামী আটক


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৮-১২-২০২১ রাত ১০:২১

টাঙ্গাইলে র‌্যাব ১২ সিপিসি-৩ এর মাদক বিরোধী অভিযানে কার্গো সার্ভিস কাভার ভ্যানে পরিবহণকালে বিপুল পরিমান গাঁজা সহ ২জন আসামী আটক করা হয়েছে। ১৮ ডিসেম্বর সকাল সকাল সোয়া ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন এর নেতৃত্বে   এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব কমান্ডার প্রেসব্রিফিং এর মাধ্যমে জানায়, সদর থানাধীন ঢাকা টু বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় টাঙ্গাইল সিএনজি রিফুয়েলিং স্টেশন লিঃ এর সামনে হাইওয়ে রাস্তার উপর এ অভিযান পরিচালিত হয়। এ সময় কার্গো সার্ভিস কাভার ভ্যানে অভিনব পদ্ধতিতে পরিবহণকালে ৫২ কেজি গাঁজা (মূল্য অনুমান ৭,২৮,০০০/- টাকা এবং ০১টি কার্গো সার্ভিস কাভার ভ্যান সহ ২ জন আসামীকে আটক করা হয়। আসামীরা হলো মোঃ নূর নবী (৩৫), পিতা- মৃত- আব্দুল গফুর, সাং- চর ডাক্তার, থানা- রামগতি, জেলা- লক্ষীপুর, ও মোঃ আশরাফুল ইসলাম (১৮), পিতা- মোঃ জাহিদুল ইসলাম, সাং- দেইলা বাজার, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ। তাদের কাছ থেকে জব্দকৃত গাড়ির কাগজ পত্র জ/ঈ, ঋ/ঈ, ও/ঈ, উ/খ, নগদ ৪,৪০০ টাকা, ০২টি মোবাইল এবং ০২টি সিম কার্ডসহ হাতেনাতে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত গাঁজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, বহুদিন ধরে কার্গো সার্ভিস কভার ভ্যানে বহণ করে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার