কোনাবাড়ীতে উজান-এর ৫ স্কুল উদ্বোধন
‘সেকেন্ড চান্সে শিক্ষাদান, শেখ হাসিনার অবদান, সেকেন্ড চান্সে হবে দীক্ষা, সকল শিশু পাবে শিক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় আউট অব স্কুল চিলড্রেন এডুৃকেশন প্রোগ্রামের (উজান) ৫টি স্কুল উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) সকালে এ স্কুলের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কাউসার আহম্মেদ।
বাংলাদেশ সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (পিইডিপি) আউট অব স্কুল চিলড্রেন এডুৃকেশন প্রোগ্রাম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে উজান। উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়বহির্ভূত (ঝরে পড়া এবং ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদের বিনামুল্যে শিক্ষাদান কর্মসূচি পালন করে আসছে উজান।
অত্র ওয়ার্ডে ৫টি স্কুল উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত কাউন্সিলর মিসেস বেনু বারেক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ওয়ার্ড সচিব মো. মনির হোসেন, যুবলীগ নেতা নাজমুল খন্দকার প্রমুখ।
এমএসএম / প্রীতি
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied