ঢাকা রবিবার, ৮ মার্চ, ২০২৬

জুড়ী নদীতে অবৈধ মাছের ঘের


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ২:৪৮

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবৈধভাবে জুড়ী নদী দখল করে মাছের ঘের তৈরির মহোৎসব শুরু হয়েছে। নদীতে গাছের কাটা ডালপালা দিয়ে এবং বাঁশের বেড়া দিয়ে মৎস্য ঘের তৈরি করে নদীর স্বাভাবিক পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিছু অসাধু ব্যক্তি। এসব ঘেরে বিভিন্ন প্রাণীর মৃতদেহ আটকে থাকে, ফলে মৃত প্রাণীর পচা গন্ধে এলাকার পরিবেশ ক্রমেই দূষিত হয়ে উঠছে। এসব অবৈধ ঘেরের আশপাশে সাধারণ মানুষ মাছ ধরতে গেলেই বাধা দিচ্ছে অবৈধ দখলকারীরা।

এদিকে এ নদীতে  অবৈধ মাছের ঘেরের পাশে কারেন্ট জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে শুক্রবার (১৭ ডিসেম্বর) শুক্রবার দুই গ্রামবাসীর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের  ৬-৭  জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সরজমিনে রোববার (১৯ ডিসেম্বর) ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুরের মোকামটিলা গ্রামের ও  পার্শ্ববর্তী পূর্বজুড়ী ইউনিয়নের পশ্চিম বড়ধামাই গ্রামের বনগাঁও এর লোকজন  জুড়ী নদীতে নৌকা যোগে  মাছ ধরতে যান। এতে বড়ধামাই গ্রামের বনগাঁও এর লোকজন বাধা দেন। এই বাধা দেয়াকে কেন্দ্র করে শুক্রবার জুমা’র নামাজের পর উভয় পক্ষের সংঘর্ষ হয়। এদিন সন্ধ্যার পর উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রতিপক্ষের উপর হামলার জন্য দেশীয় অস্ত্র  নিয়ে জড়ো হবার ঘোষণা দিলে জুড়ীরপারসহ আশপাশের জনমনে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মাইকে সংঘর্ষের ঘোষণার  খবর পেয়ে দ্রুত জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী, পশ্চিম জুড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আনফর আলী ও পূর্বজুড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ওবায়েদুল ইসলাম রুয়েল  ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রতিবছর বর্ষা মৌসুম শেষ হওয়ার পর অবৈধভাবে নদী দখল করে কিছু অসাধু ব্যক্তি মৎস্য ঘের তৈরি করেন। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ  বাধাগ্রস্ত হচ্ছে। নদী দখলমুক্ত রাখতে প্রশাসনের কোন নজরদারির না থাকার কারণে অবৈধ ঘের তৈরি করছেন কিছু অসাধু ব্যক্তি। মৎস্য কর্মকর্তার নাকের ডগায় অবৈধ মাছের ঘের তৈরির মহোৎসব চললেও তা বন্ধ করতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

জানা গেছে, উপজেলার জুড়ী নদীর বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বেশ কিছু ঘের তৈরি করা হয়েছে। নদীতে অবৈধ মাছের ঘের ও নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করা হলেও  মৎস্য কর্মকর্তার নীরব ভূমিকায় স্থানীয় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, নদীতে ঘের তৈরির কারণে তারা স্বাচ্ছন্দ্যে মাছ শিকার করতে পারছেন না। ঘেরের আশপাশে বরশি, হুইল অথবা বিভিন্ন প্রকারের জাল দিয়ে মাছ শিকারে বাঁধা দেওয়া হয় তাদের।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ বলেন, নদীতে মৎস্য ঘের তৈরি করা অবৈধ। সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, জুড়ী নদীতে অবৈধ মাছের ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরপর আমরা পরিস্থিতি শান্ত করেছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / প্রীতি

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

হাবিবুর রহমান হাবিবের বহিষ্কার ও জেলা কমিটি পুনর্গঠনের দাবি সিরাজুল ইসলাম সরদারের

নোয়াখালীর কবিরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠান

রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

পিসিপি’র খাগড়াছড়িতে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন

ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে কৃষকের সরিষা কেটে নিল প্রতিপক্ষ

জেএসএস’র গুলিতে খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য নিহত

আদমদীঘিতে বাশেঁর বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি

মান্দায় রফিকুল হত্যা মামলা নিয়ে পুলিশের তেলেসমাতি

কোনাবাড়ী উলামা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী কমিটি গঠিত