নোয়াখালীতে জবি ছাত্রীর মৃত্যু, ট্রাকচালক গ্রেফতার
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের ছাত্রী মিতুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ঘাতক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ট্রাকচালক মো. সাহাব উদ্দিন ওরফে শিপন (২৪) কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার ১০নং বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো. বেলালের ছেলে।
শনিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে সোনাইমুড়ী উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে সোনাইমুড়ী থানার পুলিশ তাকে গ্রেফতার করে। সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল একই দিন রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার সকালে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এর আগে বেপরোয়া গতির ট্রাকচাপায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাবরিনা আক্তার মিতু (২২) সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কে মারা যান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম আবর্তনের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। মিতু সোনাইমুড়ীর ৭নং বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ির মর্তুজা ভূঁইয়ার কন্যা। তিন বোনের মধ্যে মিতু সবার বড়।
স্থানীয় সূত্র জানায়, মিতু দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুরা এলাকার মোল্লাবাড়ি থেকে যাত্রা করে। এ সময় বাড়ির সামনে হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ট্রাকটি তাদের হেফাজতে নেয়।
এমএসএম / প্রীতি
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন