ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

টাঙ্গাইলে হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফার বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯-১২-২০২১ দুপুর ৪:১৭
টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নূর-এ-আলম তুহিন তার কর্মীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে অপর চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফার বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ১৯ ডিসেম্বর রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় মানববন্ধন শেষে বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নূর-এ-আলম তুহিন বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফা তার কর্মীদের উপর নৃশংসভাবে হামলা করছে ও নির্বাচনী আচরণবিধি লংঘন করছে। তার নির্বাচনী অফিস ভাংচুর, কর্মী সমর্থক, ভোটারদের উপর হুমকী ও পোস্টার ছিঁড়ে ফেলার 'সহ অত্যাচারের অভিযোগ করেন। তিনি বলেন তোফার লোকজনের হামলায় তার কর্মীদের প্রায় ৮ জন মারাত্মক ভাবে আহত হয়ে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ছয় বছরের এক শিশুও রয়েছে। তিনি আরো বলেন, আমার পিতা মরহুম আকরাম হোসাইন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বিপিএম পিপিএম পদকপ্রাপ্ত ছিলেন।
 
ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার কারণে, অপর প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফা যেভাবে আমাদের নির্যাতন করছে এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী'সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। মানববন্ধনে বক্তব্য রাখেন হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম দুলাল, সরকারি এমএম আলী কলেজের অধ্যাপক শামসুল হুদা, টাঙ্গাইল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যক্ষ 
আব্দুর রাজ্জাক প্রমুখ। মানববন্ধনে বক্তরা এই হামলায় জড়িতদের আইনী প্রক্রিয়ায় দৃষ্টান্তমুলক শাস্তি দিয়ে হুগড়া ইউনিয়নে সুষ্ঠ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার দাবি জানান।

এমএসএম / প্রীতি

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’