পটুয়াখালীতে শহীদ ও অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পটুয়াখালীতে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। অদ্য সকাল ১১:০০ ঘটিকায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই ফুল দিয়ে স্বাগত জানান পুলিশ সুপার মহোদয়। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), পটয়াখালী। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করেন বীর পুলিশ মুক্তিযোদ্ধা জনাব হাজী এমএ রাজ্জাক সিকদার, এটিএসআই (অব:), বীর পুলিশ মুক্তিযোদ্ধা জনাব আবুল বাশার খন্দকার, এসআই (অব), বীর পুলিশ মুক্তিযোদ্ধা জনাব আ: সালাম, এসআই (অব), বীর পুলিশ মুক্তিযোদ্ধা জনাব আ: রাজ্জাক, সহকারী পুলিশ সুপার (অব) ও বীর পুলিশ মুক্তিযোদ্ধা জনাব ইয়াকুব আলী, সহকারী পুলিশ সুপার (অব), বীর পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য জনাব সোহানা হোসেন মিকি, উপজলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পটুয়াখালী সদর উপজেলা পরিষদ প্রমূখ।
সঞ্চালনায় ছিলেন শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার, (বাউফল সার্কেল) পটুুয়াখালী।
অনুষ্ঠানে পটুয়াখালী জেলার শহীদ মুক্তিযোদ্ধার পরিবার ও ৪৮ জন অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা উপহার প্রদান করা হয়।
এ সময় জনাব আহম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সর্কেল) জনাব মো: শামীম কুদ্দুছ ভূইয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল), পটুয়াখালী, থানার অফিসার ইনচার্জ, আর আই, টিআই সহ পুলিশ কর্মকর্তাগণ এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধার পরিবার ও অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পুলিশ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। বর্তমান সরকার ২০৪১ সালের উপযোগি পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য সব কিছুই করছেন বলেও জানান তিনি। পুলিশ মুক্তিযোদ্ধাগন যে আদর্শ বুকে ধারন করে মহান মুক্তিযুদ্ধ করেছেন সে আদর্শ বুকে ধারন করে বর্তমান প্রজন্মের পুলিশ এগিয়ে যাবে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied