রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিনজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। এই দুজনের বাড়ি পাবনা জেলায়। এদের মধ্যে দুজন হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে এবং অন্যজন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মারা যাওয়া রোগীর মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী রয়েছে। এদের দুজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন ৪১ থেকে ৫০ বছর বয়সী।
এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২০ জন। বর্তমানে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর তিনজন, নাটোরের দুজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন এবং সিরাজগঞ্জের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন দুজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিনজন।
গত ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাব। সর্বশেষ সোমবার এই ল্যাবে ২০৯ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা ধরা পড়েছে। এই তিনজনই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এমএসএম / প্রীতি
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা