ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

করোনায় খুলনা বিভাগে আরো ৮ জনের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ৩:৭

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৬০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা এ পর্যন্ত বিভাগের সর্বোচ্চ শনাক্ত। রোববার (১৩ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় যশোরে চারজন, খুলনায় একজন, কুষ্টিয়ায় একজন, ঝিনাইদহে একজন ও সাতক্ষীরায় একজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৬১৪ জন। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৯-এ। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ হাজার ১২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। খুলনায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৯১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৩ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৯১ জন। বাগেরহাটে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২ হাজার ১২৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৯ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৮৮ জন এবং মারা গেছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৩০ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৮৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ২০৭ জন। এ সময় মারা গেছেন ৮৯ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৮০ জন। নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২ জন। মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৫ জন। এ সময় মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২১৫ জন। ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৬ জন। মারা গেছেন ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮০০ জন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৫৭৩ জন। মারা গেছেন ১৩০ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২০ জন। চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৭ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ২২২ জন। মারা গেছেন ৬৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। শনাক্তের দিক দিয়ে সর্বনিম্নে রয়েছে মেহেরপুর। এখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন এবং সুস্থ হয়েছেন ৮৯৪ জন। 

জামান / জামান

মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ

রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি

‎সুনামগঞ্জের বিভিন্ন নদী বন্দরে শুল্ক আদায়ের নামে অতিরিক্ত চাঁদাবাজি'র প্রতিবাদে মানববন্ধন

রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার ও ঝাড়ুদার সোহেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বেনাপোল সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নামে মামলা

ফরেস্ট একাডেমী চট্টগ্রাম-পরিচালকের গাড়ীর ড্রাইভার আল আমিনের বেপরোয়া আচরণ

সার আছে, তবু সংকটের হাহাকার