ফুলছড়িতে পর্নোগ্রাফির অভিযোগে যুবক গ্রেফতার
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করার অভিযোগে সাজু শেখ (৩৮) নামে এক যুবককে সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার করা হয়েছে। ওই শিক্ষিকার স্বামী বাদী হয়ে ফুলছড়ি থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে আসামিকে গ্রেফতার ও শাস্তির দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।
অভিযোগে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা সোমবার সকাল সাড়ে ৮টায় গজারিয়া গ্রামের ভাড়া বাসার গোসলখানায় গোসল করতে থাকেন। এ সময় পার্শ্ববর্তী ইউনুছ আলীর ঘর থেকে একই ইউনিয়নের গলনা গ্রামের ফজল শেখের ছেলে সাজু শেখ ও অজ্ঞাত ২-৩ জন যুবক তাদের মোবাইল ফোনে গোপনে গোসলের ভিডিও ধারণ করে। ওই শিক্ষিকা ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। এতে আশপাশের লোকজন ছুটে আসেন। ততক্ষণে ভিডিও ধারণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ভিডিও ধারণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ফুলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বেলা ১১টার দিকে উল্লাবাজার-ফুলছড়ি সড়কের ফুলছড়ি বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী সাংবাদিকদের জানান, অভিযোগের পর সাজুকে গ্রেফতার ও তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় সাজুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / প্রীতি
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied