ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ের ১৫ ইউপির মধ্য ১২ জন বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ৩:৩৮

ময়মনসিংহের গফরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫টি ইউনিয়নের মধ্যে ১২টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন অফিসার শামছুন নাহার জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে ১২ টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- বারবাড়িয়া ইউনিয়নে আবুল কাশেম, চরআলগী ইউনিয়নে মাসুদুজ্জামান মাসুদ, সালটিয়া ইউপিতে নাজমুল হক ঢালী, যশরা ইউনিয়নে মো. তারিকুল ইসলাম রিয়েল, রাওনা ইউনিয়নে মো. শাহাবুল আলম, গফরগাঁও ইউনিয়নে সামছুল আলম খোকন, উস্থি ইউনিয়নে মো. নজরুল ইসলাম তোতা, পাঁচবাগ ইউনিয়নে মো. মাহাবুবুল আলম, লংগাইর ইউপিতে গফরগাঁও প্রেস ক্লাব সভাপতি সমকাল প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, দত্তেরবাজার ইউনিয়নে রোকসানা বেগম, পাইথল ইউনিয়নে আক্তারুজ্জামান ঢালী এবং নিগুয়ারি ইউনিয়নে তাজুল ইসলাম মৃধা।

এছাড়া রসুলপুর, মশাখালী ও টাঙ্গব ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে একাধিক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি গফরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।উপজেলা নির্বাহী অফিসার মো. তাজুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হবে।

এমএসএম / প্রীতি

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ