ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় এক মঞ্চে পাঁচ প্রার্থী


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২১-১২-২০২১ বিকাল ৫:৪৫

পটুয়াখালীর কলাপাড়ায় একই ওয়ার্ডের পাঁচ জন ইউপি সদস্য প্রার্থী এক মঞ্চে বক্তব্য রেখেছেন। একই সুরে বললেন তারা উন্নয়নের কথা। আর প্রত্যেকে ভোটারদের কাছে দোয়া চেয়ে নিজ নিজ মার্কায় ভোট চাইলেন। 
সোমবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বালুর মাঠে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিষেদ সদস্য মো.ফিরোজ শিকদার। প্রার্থীরা হলো মো. ইসমাইল হাওলাদার ব্যাট প্রতীক, মো.আবুল কালাম সিকদার তালা পতীক, মো.মহিব্বুল্লাহ মুন্সি মোরগ প্রতীক, মো.খলিল মল্লিক টিউবওয়েল প্রতীক মো.জাকারিয়া মল্লিক ফুটবল প্রতীক। এ পাঁচজন টিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে লড়ছেন। এসময় বক্তব্য রাখেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থীর পিতা সৈয়দ আখতারুজ্জামান কোক্কা।
অনুষ্ঠানে কলাপাড়া পৌর কৃষক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা সৌরভ সিকদার সহ ওই ওয়ার্ডের পাঁচ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর টিয়াখালী ইউনিয়ন পরিষদসহ নীলগঞ্জ ও চাকামইয়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত