নারিশা বাইতুল ফালাহ মসজিদে ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের ব্যক্তিগত অর্থায়ন মিনার উদ্বোধন
ঢাকার দোহার উপজেলায় নারিশা বাইতুল ফালাহ কেন্দ্রিয় জামে মসজিদের ৭তলা বিশিষ্ট ৭৫ ফিট মিনার ব্যক্তিগত অর্থায়নে উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার মেহবুব কবির।
মঙ্গলবার(২১শে ডিসেম্বর)সকালের দিকে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির উপস্থিত থেকে এ মিনার উদ্বোধন করেন।
উদ্বোধন কালে মেহবুব কবির বলেন, আমি এ কাজ করতে পেরে আনন্দিত। আমরা বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি,স্ব স্ব ধর্ম যত্নসহকারে লালন-পালন করি এবং সংরক্ষণ করি। ইসলাম আমাদের সেই মানবতার শিক্ষাই দিয়েছে।সমাজের প্রতিটি মানুষেরই উচিৎ সরকারি বরাদ্ধের দিকে তাকিয়ে না থেকে নিজেদের সমস্যা সমাধানে নিজেদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় স্থানীয়রা বলেন,ইঞ্জিনিয়ার মেহবুব কবির মতো প্রতিটি গ্রামের সমস্যা সমাধানে এভাবে এগিয়ে আসলে সমাজ উন্নয়ন হবে। ইঞ্জিনিয়ার মেহবুব কবির,মানবিক গুনের অধিকারী, দানবীর খ্যাত প্রতিনিয়তই নিজ অর্থায়নে ঘর নির্মাণ, বিবাহ, অসুস্থ এবং দুস্থ ও অসহায়ের পাশে দাঁড়িয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ডা. বীর মুক্তিযোদ্ধা মো. লোকমান হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মাসুদ করিম, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানী, নারিকেল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার,মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন সিকদার চঞ্চল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুল ইসলাম স্বপন, নির্মাণ কমিটির আহবায়ক শেখ শাহিন, যুগ্ম সম্পাদক মঞ্জু মোল্লা, জয়নাল কাজী,সদস্য সচিব মমিনুল হাসান,সদস্য হাজি নূরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. রতন, নারিশা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মো. শিবলু,আলমগীর খালাসী, জয়নালউদ্দিন বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied