কোনাবাড়ীতে পীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, সহযোগী আটক
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ি আমবাগ এলাকায় এক পীরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় পীর পলাতক থাকলেও তার সহযোগিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আমবাগ এলাকার মাসুদ মিয়া (৫০) নামে পরিচিত কথিত এক পীর ও তার সহযোগী সাগর আলী (৪৫) আমবাগ এলাকায় বিভিন্ন সময় তালিম দিয়ে থাকেন। ওই পীরের কাছে তালিম নেওয়ার জন্য যোগাযোগ ছিল একই এলাকার জরিনা আক্তারের সাথে। গত ১৯ ডিসেম্বর রাতে পীরের সহযোগী সাগর ভুক্তভোগী জরিনাকে তালিম দেওয়ার জন্য তার বাসায় আসতে বলেন । খবর পেয়ে জরিনা তার স্বামীকে নিয়ে পীরের কাছে যান। পরে পীরসাহেব তাদের বিভিন্ন হাদিসের কথা বলেন।
একপর্যায়ে রাত ১১ টার দিকে জরিনাকে পীরের সহযোগী একটি পান খেতে দেন। এবং তার স্বামীকে সিগারেট আনতে দোকানে পাঠিয়ে দেয়। পান খাওয়ার পরে জরিনার মাথা ঘুরতে থাকে। এমনসময় পীর তাকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। এমন সময় তার স্বামী সিগারেট নিয়ে ফিরে এসে বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন ডাকলে সাগরের সহযোগিতায় পীর পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, অভিযোগ পেয়ে আমরা পীরের সহযোগী সাগরকে আটক করেছি। তবে পীর এখনো পলাতক রয়েছে। আমরা তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো। বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে পীরের সহযোগী সাগর আলীকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied